চাকরি ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১০ শূন্য পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা ৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ
পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)
পদসংখ্যা: ১১০
দায়িত্বসমূহ
ব্রাঞ্চের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলি বাস্তবায়ন করা। যেমন: ভাউচিং, ব্যাংকিং, রিপোর্টিং, বাজেটিং, ব্যালেন্সিং, ডিসিআর, ক্যাশবুক ও জেনারেল লেজার মেইনটেইন, ট্যাক্স-ভ্যাট, তহবিল ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর
শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার স্কেলে ২ দশমিক ২৫ থাকতে হবে।
নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের উক্ত পদে চাকরির আবেদন করার প্রয়োজন নেই।
অন্যান্য যোগ্যতা
কম্পিউটারে এম.এস অফিস বিষয়ক কাজ জানা আবশ্যক।
মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৪-৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন
প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণকালে মাসে ১৫,০০০ টাকা।
দ্বিতীয় ধাপে ৩ মাস শিক্ষানবিশকালে মাসে ২৯,৬৫০ টাকা (লাঞ্চভাতা ও মোবাইল বিলসহ)।
চাকরি স্থায়ীকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফসহ) ৩৫,৪৮৪ টাকা।
আরও পড়ুন: ইলেকট্রিশিয়ান নিয়োগ দেবে বুরো বাংলাদেশ, লাগবে যেসব যোগ্যতা
অন্যান্য সুবিধা: চাকরি নিয়মিত হওয়ার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরম্যান্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, সিপিএফ, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্ববেতনে ৬ মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি, পুরুষ কর্মীদের আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসসমূহ
আবেদন যেভাবে: অনলাইন
পরীক্ষার ফি: ২০০ টাকা
আবেদনের সময়সীমা: ৫ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ