Dhaka Mail Logo

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

চাকরি ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

আবুল খায়ের গ্রুপ টেরিটরি সেলস অফিসার (টিএসও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিয়োগপ্রাপ্তদের মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: টেরিটরি সেলস অফিসার (টিএসও)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর সক্ষমতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, বেতন ৪৫,০০০

বেতন: ৪০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ইনসেন্টিভ-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

কর্মস্থল: যেকোনো জায়গায়

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ