সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, বেতন ৪৫,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, বেতন ৪৫,০০০
বাংলাদেশ হোন্ডা নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ২২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসে ৪৫ হাজার টাকা বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট-এমএস (MS) অ্যান্ড লজিস্টিকস

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ বিএসসি

অন্যান্য যোগ্যতা: চাহিদাপত্র, অর্ডার, গ্রহণ এবং ইস্যু করার কার্যক্রমের জন্য এসএপি পরিচালনায় দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৪-২৬ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: চাকরি দেবে ইউএস-বাংলা গ্রুপ, আবেদন করতে পারবেন যারা

বেতন: ৩৩,০০০ - ৪৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি), ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট)

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৩ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর