Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে ব্র্যাক ব্যাংক, স্নাতক পাসেই আবেদন

চাকরি ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের চ্যানেল সাপোর্ট, এজেন্ট ব্যাংকিং বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ২২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার

বিভাগ: চ্যানেল সাপোর্ট, এজেন্ট ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা। ইউএটি (UAT), ব্যবসায়িক প্রক্রিয়ার নথিপত্র তৈরি এবং সিস্টেম বাস্তবায়নের কার্যক্রম সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক, রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা

চাকরির ধরন: বেরসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ