মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জোনাল ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক, রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

জোনাল ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক, রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ব্র্যাক এনজিও তাদের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জোনাল ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: জোনাল ম্যানেজার

বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৫ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: চাকরি দেবে আড়ং, পাবেন বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর