চাকরি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
পল্লী বিকাশ কেন্দ্র তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি ফিল্ড অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ২৫ হাজার ৬৮০ টাকা বেতনসহ লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদানসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নাই, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে
বেতন
প্রথম ১ মাস প্রশিক্ষণকালে ১২,০০০ টাকা।
আরও পড়ুন: লাখ টাকা বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল
পরবর্তী ৫ মাস শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা।
স্থায়ীকরণের পর ২৫,৬৮০ টাকা।
এ ছাড়া মোবাইল ভাতা ৫০০ টাকা, জ্বালানী ভাতা ২,০০০ টাকা (মোটর সাইকেল চালিয়ে দায়িত্ব পালন সাপেক্ষে) এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ১,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড সংস্থার অংশ (মূল বেতনের ১০%) ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (১৫ বছরের উর্ধ্বে ৩টি), অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ