প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিকেশনস স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে কমিউনিকেশনস, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ১ লাখ ২৮ হাজার ৫৬৬ থেকে ১ লাখ ৮২ হাজার ৮৬ টাকা দেওয়া হবে। এ ছাড়াও পাবে পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, গ্রুপ ইন্স্যুরেন্স, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও ডে-কেয়ার সুবিধা। আগ্রহীরা ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: কমিউনিকেশনস স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কমিউনিকেশনস, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখালেখি, সম্পাদনায় পারদর্শী।
ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা।
মিডিয়া সম্পর্ক, প্রেস সংক্রান্ত উপকরণ তৈরি, মিডিয়া এনগেজমেন্ট এবং জনসংযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: মাইক্রোফিনান্স প্রোগ্রামে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: ১,২৮,৫৬৬-১,৮২,০৮৬ টাকা
অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ারসহ অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




