চাকরি ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাস মেয়াদী ‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ হবে। ২ শিফটে মোট ৮০ জনকে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। জেএসসি বা অষ্টম শ্রেণি পাস এবং ২১ থেকে ৪৫ বছর বয়সীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা
প্রশিক্ষণের নাম: ড্রাইভিং উইথ অটোমেকানিক্স
প্রকল্প: দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান
আসনসংখ্যা: ৮০
শিফট: ২
সেশন: জানুয়ারি-মার্চ ২০২৭
প্রশিক্ষণের সময়সীমা: ৩ মাস
আরও পড়ুন: সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ, রয়েছে ভাতা ও চাকরির সুযোগ
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা অষ্টম শ্রেণী পাস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২১-৪৫ বছর
অন্যান্য সুবিধা: প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিসিটিবি পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সম্পূর্ণ সরকারি খরচে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ ডিসেম্বর ২০২৬, দুপুর ১২টা
এএ