সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ, রয়েছে ভাতা ও চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ, রয়েছে ভাতা ও চাকরির সুযোগ
ফ্রি হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ 2026

সম্পূর্ণ বিনামূল্যে হোটেল ও পর্যটন বিষয়ে ৪ মাস মেয়াদী ৪টি প্রশিক্ষণ কোর্সের সুযোগ দিচ্ছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। হাউজকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং) এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন যাতায়াত ও আপ্যায়ন ভাতা এবং কোর্স শেষে সনদপত্রসহ চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা ২৬ নভেম্বরের মধ্যে অনলাইনে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট

১. প্রশিক্ষণের নাম: হাউজকিপিং,

২. প্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস,

৩. প্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)

৪. প্রশিক্ষণের নাম: বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন

কোর্সের মেয়াদ: ৪ মাস (৫০০ ঘণ্টা), প্রথম ২ মাস প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং পরবর্তী ২ মাস সরাসরি সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ (ইন্টার্নশিপ) হবে।

ক্লাস: সপ্তাহে ৫ দিন (প্রতিদিন ৫ ঘণ্টা)

ক্লাসের স্থান: প্রতিষ্ঠানে

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান পাস 

বয়সসীমা: ১৮-৪৫ বছর

প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।

কোর্স ফি: সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন: সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ

ভাতা: কমপক্ষে ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে

অন্যান্য সুবিধা: কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তা করা হবে

প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, ২ কপি পাসপোর্ট আকারের ছবি, এসএসসি পাসের সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) সব সনদপত্রের সত্যায়িত কপি

বাছাই পরীক্ষার তারিখ ও ফলাফল: সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে

আবেদন যেভাবে: অনলাইন/সরাসরি

আবেদনের ঠিকানা: বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, ১৪৭/ডি, গ্রীনরোড (সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে), ঢাকা।

আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর