Dhaka Mail Logo

চাকরি

যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় বেতনে চাকরি, বাংলা ভাষায় দক্ষদের অগ্রাধিকার

চাকরি ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি শিক্ষক বা টিউটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতনে খণ্ডকালীন ভিত্তিতে প্রতিষ্ঠানটির ব্লুমবার্গ লাইব্রেরি শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে এই নিয়োগ হবে। পেশাগত বা প্রাতিষ্ঠানিক কাজে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাসহ নির্দিষ্ট কিছু দ্বিতীয় ভাষা জানাে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২২ মার্কিন ডলার পারিশ্রমিক পাবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি

পদের নাম: আফটার স্কুল টিউটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের হোমওয়ার্ক এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করতে হবে। 

গণিত, পঠন, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানসহ প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক সাপোর্ট দিতে হবে।

কর্মঘণ্টা: সপ্তাহে ৪ দিন (সোম-বৃহস্পতিবার), মোট ১৬ ঘণ্টা, সাধারণত দুপুর ২টা- সন্ধ্যা ৭টার মধ্যে এই শিফট নির্ধারিত থাকে।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক অথবা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অন্তত দুই বছর সম্পন্ন হতে হবে।

অন্যান্য যোগ্যতা

শিশু বা কিশোরদের নিয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা এবং প্রাথমিক স্তরের বিষয়গুলো পড়ানোর দক্ষতা থাকতে হবে।

পেশাগত বা প্রাতিষ্ঠানিক কাজে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ এবং উর্দু ভাষা ব্যবহারের দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: কানাডার ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ঘণ্টায় ২২ মার্কিন ডলার

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৬ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ