কানাডার ৬ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান, ইউনিভার্সিটি অব মন্ট্রিল, ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব অটোয়া এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। স্কলারশিপভেদে স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে নানা ধরনের মেধাভিত্তিক বৃত্তি ও টিউশন ফি ছাড়ের সুযোগও রয়েছে। আগ্রহীরা নির্ধারিত যোগ্যতা ও শর্তাবলি যাচাই করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান
আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক মেধাভিত্তিক বৃত্তি দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে
ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১০ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট (আইবি) এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় ২০ হাজার কানাডিয়ান ডলার পান নির্বাচিত শিক্ষার্থীরা।
ইউএসএস্ক এন্ট্রান্স স্কলারশিপের আওতায় নির্বাচিতদের দেওয়া হয় ৫ হাজার কানাডিয়ান ডলার।
জর্জ অ্যান্ড মার্শা আইভানি প্রেসিডেন্টস ফার্স্ট অ্যান্ড বেস্ট স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৪০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। প্রতিবছর পাওয়া যায় ১০ হাজার ডলার।
চ্যান্সেলরস স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৩০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। প্রতিবছর ৭ হাজার ৫০০ ডলার।
এডওয়ার্ডস আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৩৬ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড বায়োরিসোর্সেসের টরভাল্ড অ্যান্ড মার্গারেট টলেফসন রিনিউয়েবল এন্ট্রান্স স্কলারশিপের আওতায় চার বছরে মোট ২৪ হাজার কানাডিয়ান ডলার পাওয়া যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
২. ইউনিভার্সিটি অব মন্ট্রিল
ইউনিভার্সিটি অব মন্ট্রিল কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিলে অবস্থিত। ফরাসি ভাষার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় এটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন এক্সেম্পশন স্কলারশিপ দিয়ে এই বিশ্ববিদ্যালয়। এর আওতায় টিউশন ফিতে উল্লেখযোগ্য ছাড় পান শিক্ষার্থীরা।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়
স্নাতক পর্যায়ে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ১৪ হাজার ৪৩৬ কানাডিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন: চীনে বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
গবেষণাভিত্তিক মাস্টার্সে টিউশন ফি বছরে ১৫ হাজার ৯১৬ দশমিক ০৫ কানাডিয়ান ডলার এবং নন-রিসার্চ মাস্টার্সে বছরে ১১ হাজার ৩৩৪ দশমিক ৬০ কানাডিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি ছাড় পাওয়া যায়।
পিএইচডি পর্যায়ে বছরে ২৪ হাজার ৬৭ দশমিক ৮০ কানাডিয়ান ডলার পর্যন্ত অতিরিক্ত আন্তর্জাতিক টিউশন ফি মওকুফ করা হয়।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
৩. ইউনিভার্সিটি অব টরন্টো
ইউনিভার্সিটি অব টরন্টো একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর প্রায় ৭ হাজার ১০০ জন স্নাতক শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫৫ মিলিয়ন কানাডিয়ান ডলারের ভর্তি বৃত্তি বরাদ্দ করে।
লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের চার বছরের সম্পূর্ণ টিউশন ফি, বই, আনুষঙ্গিক ফি ও আবাসন খরচ দেওয়া হয়। প্রতিবছর ৩৭ জন শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য নির্বাচিত হন।
এ ছাড়া বিভিন্ন বিভাগ ও অনুষদের আওতায় মেধাভিত্তিক আংশিক স্কলারশিপের সুযোগও রয়েছে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
৪. ইউনিভার্সিটি অব আলবার্টা
কানাডার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব আলবার্টা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে দেশি-বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয়।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়
ইন্টারন্যাশনাল অ্যাডমিশন স্কলারশিপের আওতায় মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। রিজিওনাল এক্সিলেন্স স্কলারশিপের আওতায় নির্দিষ্ট অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।
আরও পড়ুন: সাব-এডিটর ও রিপোর্টার নিয়োগ দেবে দৈনিক বণিক বার্তা
আলবার্টা গ্র্যাজুয়েট এক্সিলেন্স স্কলারশিপের (এজিইএস) আওতায় ১১ হাজার থেকে ১৫ হাজার কানাডিয়ান ডলার পান স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা।
এ ছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে গবেষণা ও একাডেমিক ফলাফলের ভিত্তিতেও বিভিন্ন অর্থায়ন ও স্কলারশিপের সুযোগ রয়েছে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
৫. ইউনিভার্সিটি অব অটোয়া
স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও অন্যান্য প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে কানাডার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অটোয়া।
যেসব সুযোগ-সুবিধা পাবেন
ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাডমিশন স্কলারশিপের আওতায় ইংরেজি মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি টার্মে ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার প্রদান করা হয়, চার বছরে যা ৬০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে।
অসাধারণ একাডেমিক ফলাফল করা নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপের আওতায় ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। আর ফরাসি ভাষায় পরিচালিত নির্দিষ্ট স্নাতক ও মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা টিউশন ফি কমানোর সুযোগ পান। এই সুযোগ ডিফারেনশিয়াল টিউশন ফি এক্সেম্পশন স্কলারশিপের আওতায় দেওয়া হয়।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
কানাডার একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ম্যাকগিল বিশ্ববিদ্যালয় । এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন ধরনের এন্ট্রান্স স্কলারশিপ দিয়ে থাকে।
যেসব সুযোগ-সুবিধা পাবেন
ওয়ান-ইয়ার এন্ট্রান্স স্কলারশিপের আওতায় নতুন শিক্ষার্থীদের এক বছরের জন্য ৩ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
আর মেজর এন্ট্রান্স স্কলারশিপের আওতায় নির্বাচিতদের প্রতিবছর দেওয়া হয় ৩ হাজার, ৫ হাজার অথবা ১০ হাজার কানাডিয়ান ডলার। নির্ধারিত শর্ত পূরণ করলে এই স্কলারশিপ সর্বোচ্চ চার বছর পর্যন্ত নবায়ন করা যায়।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা মেজর স্কলারশিপের আওতায় চার বছরে সর্বোচ্চ ৪০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত পেতে পারেন।
তবে অধিকাংশ স্কলারশিপ শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতে দেওয়া হয়।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
এএ




