Dhaka Mail Logo

চাকরি

৩ পদে সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি

চাকরি ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

গ্লোবাল টেলিভিশন জরুরি ভিত্তিতে ৩ পদে দক্ষ ও পেশাদার সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজ বিভাগে অনুসন্ধান রিপোর্টার, নিউজরম এডিটর (ন্যাশনাল ডেস্ক) এবং নিউজরম এডিটর (ইনটারন্যাশনাল ডেস্ক) পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ২৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: গ্লোবাল টেলিভিশন

১. পদের নাম: অনুসন্ধান রিপোর্টার

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা: তথ্য-উপাত্ত বিশ্লেষণ, তথ্য যাচাই এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

২. পদের নাম: নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

অন্যান্য যোগ্যতা

জাতীয় ও রাজনৈতিক সংবাদ, সমসাময়িক ঘটনা এবং বিভিন্ন অঞ্চলের খবর সম্পর্কে গভীর ধারণা।

সংবাদ সম্পাদনা, স্ক্রিপ্ট লেখা, শিরোনাম তৈরি ও প্যাকেজ তৈরির দক্ষতা।

দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ যাচাই এবং সম্পাদনার সক্ষমতা।

৩. পদের নাম: নিউজরুম এডিটর (ইন্টারন্যাশনাল ডেস্ক)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অগ্রাধিকার

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

অন্যান্য যোগ্যতা

আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, অর্থনীতি ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ভালো ধারণা।

ইংরেজি সংবাদ পড়া, বোঝা, অনুবাদ ও সম্পাদনায় দক্ষতা।

আন্তর্জাতিক সংবাদ যাচাই, স্ক্রিপ্ট লেখা ও উপস্থাপনযোগ্য করে সম্পাদনায় পারদর্শী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত  নয়

আরও পড়ুন: ৬ বিটে ১০ রিপোর্টার ও শিক্ষানবিশ রিপোর্টার নিয়োগ দেবে দৈনিক সময়ের আলো

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [hr@globaltvbd.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৬

অফিস ঠিকানা: ১৮৯/এ তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮।

এএ