দৈনিক সময়ের আলো রিপোর্টার ও শিক্ষানবিশ রিপোর্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ বিটে মোট ১০ সংবাদকর্মীকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে স্টাফ রিপোর্টার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। তবে শিক্ষানবিশ রিপোর্টার পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সময়ের আলো
বিভাগ: রিপোর্টিং
১. পদের নাম: রিপোর্টার
ক. বিটের নাম: দুদক ও হাইকোর্ট বিট
পদসংখ্যা: ১
খ. বিটের নাম: এনবিআর ও পরিকল্পনা কমিশন
পদসংখ্যা: ১
গ. বিটের নাম: স্বাস্থ্য
পদসংখ্যা: ১
ঘ. বিটের নাম: নগর, রাজউক ও পরিবহন
পদসংখ্যা: ১
ঙ. বিটের নাম: রাজনীতি (জামায়াত-এনসিপি)
পদসংখ্যা: ১
চ. বিটের নাম: ক্রাইম
পদসংখ্যা: ২
২. পদের নাম: শিক্ষানবিশ রিপোর্টার
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: স্টাফ রিপোর্টার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা, তবে শিক্ষানবিশ পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে দেশ টিভি, মোবাইল বিলসহ পাবেন যেসব সুবিধা
কর্মস্থল: দৈনিক সময়ের আলো কার্যালয়, বাংলামোটর, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
এএ




