Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের চাকরি দেবে দেশ টিভি, মোবাইল বিলসহ পাবেন যেসব সুবিধা

চাকরি ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

দেশ টিভি তাদের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীরা ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: দেশ টিভি

পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ

বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

অতিথি, দর্শনার্থী এবং ক্লায়েন্টদের পেশাদার ও বিনয়ীভাবে স্বাগত জানানো এবং গ্রহণ করা।

পিএবিএক্স সিস্টেমের মাধ্যমে ইনকামিং টেলিফোন কল পরিচালনা করা এবং সঠিক বিভাগ বা ব্যক্তির কাছে কলগুলো স্থানান্তর করা।

চিঠিপত্র, কুরিয়ার প্যাকেজ, বিল এবং দাপ্তরিক নথিপত্র গ্রহণ, লিপিবদ্ধ এবং যথাসময়ে সংশ্লিষ্ট বিভাগে বিতরণ করা।

দর্শনার্থীদের রেকর্ড সংরক্ষণ করা এবং ফ্রন্ট ডেস্কের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করা।

প্রতিষ্ঠানের টেলিফোন ডিরেক্টরি এবং কন্টাক্ট ডেটাবেজ আপডেট ও রক্ষণাবেক্ষণ করা।

প্রয়োজন অনুযায়ী এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগকে প্রশাসনিক সহায়তা প্রদান করা।

রিসেপশন বা অভ্যর্থনা এলাকা সব সময় গোছানো, পরিপাটি এবং পেশাদার রাখা নিশ্চিত করা।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য যেকোনো দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজিতে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং সাধারণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং গ্রাহক সেবা দক্ষতা।

আরও পড়ুন: আজকের পত্রিকায় সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে চাকরি

ভালো সাংগঠনিক এবং নথিপত্র সংরক্ষণ ক্ষমতা।

চাপের মধ্যে একাধিক কাজ সামলানো এবং পেশাদারিত্ব বজায় রাখার সক্ষমতা।

ইতিবাচক মনোভাব, সততা এবং প্রবল দায়িত্ববোধ।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর, ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসেরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন, দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ