শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

আজকের পত্রিকায় সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

আজকের পত্রিকায় সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে চাকরি
আজকের পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ২১ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

পদের নাম: এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া

বিভাগ: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া

দায়িত্বসমূহ

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে এবং উপযুক্ত পাঠকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা।

সংবাদ ও চলমান ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ এবং সিটিএ তৈরি করা।

মেটা বিজনেস স্যুট, ইউটিউব স্টুডিও এবং সংশ্লিষ্ট টুলসের ব্যবহার। 

পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং ও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা। 

সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা। 

ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং অডিয়েন্সের আচরণ পর্যবেক্ষণ করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর

অন্যান্য যোগ্যতা

ফটোশপ ব্যবহারে দক্ষ হতে হবে।

অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা। 

প্রশিক্ষণ: প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে সিভিতে উল্লেখ করতে হবে। 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: ব্রডকাস্ট জার্নালিস্ট নিয়োগ দেবে চ্যানেল 24

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বনশ্রী, রামপুরা, ঢাকা।

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর