Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিক নিয়োগ দেবে বৈশাখী টিভি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

বৈশাখী টিভি তাদের সিনিয়র নিউজরুম এডিটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জরুরি ভিত্তিতে এই নিয়োগ হবে। সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। একইসঙ্গে প্রার্থীদের সংবাদের ভাষা ও সম্পাদনায় পারদর্শিতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। আগ্রহীদের ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

Picture

পদের নাম: সিনিয়র নিউজরম এডিটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

নিউজরুমের দৈনন্দিন কার্যক্রম তদারকি এবং সংবাদ প্রচারের কার্যক্রম পরিচালনা।

সংবাদস্ক্রিপ্ট, শিরোনাম ও নিউজ প্যাকেজ সম্পাদনা।

সম্প্রচারের উপযোগী নিউজ কনটেন্ট ও সংবাদ প্যাকেজ প্রস্তুত এবং সংশ্লিষ্ট রিপোর্টার ও প্রোডাকশন টিমের সঙ্গে সমন্বয়।

সংবাদ প্রচারের আগে তথ্য, নাম, পরিসংখ্যান ও সংশ্লিষ্ট সূত্র যাচাই করা।

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সংবাদ কাভারেজের অগ্রাধিকার নির্ধারণ করা।

সংবাদ পরিবেশনে পেশাগত নীতিমালা, নিরপেক্ষতা ও সম্পাদকীয় মান বজায় রাখা।

দ্রুত পরিবর্তনশীল সংবাদ পরিস্থিতিতে সময়োপযোগী সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ করা।

সংবাদের ভাষা, ব্যাকরণ, উপস্থাপন ও সম্পাদনার মান নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: ৪-৫ বছর

অন্যান্য যোগ্যতা

সংবাদ নির্বাচন ও সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা।

বাংলা ভাষায় সংবাদ লেখা, সম্পাদনা ও প্রুফ রিডিংয়ে পারদর্শিতা।

জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ে ভালো ধারণা।

চাপের মধ্যে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা।

যোগাযোগ, সমন্বয় ও দল পরিচালনায় দক্ষতা।

ব্রেকিং নিউজ ব্যবস্থাপনা ও সরাসরি সংবাদ সম্প্রচারের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: রিপোর্টার নিয়োগ দেবে সময় টিভি

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের সময়সীমা: ২২ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ