সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রিপোর্টার নিয়োগ দেবে সময় টিভি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

রিপোর্টার নিয়োগ দেবে সময় টিভি
সময় টিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সময় টিভি তাদের বিনোদন বিভাগে রিপোর্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সম্মান পাস এবং উচ্চারণ শুদ্ধ হতে হবে। একইসঙ্গে দেশ-বিদেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আগ্রহীরা ২২ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: সময় মিডিয়া লিমিটেড (সময় টেলিভিশন)

পদের নাম: বিনোদন প্রতিবেদক

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

দেশ-বিদেশের বিনোদন জগতের সর্বশেষ সংবাদ, ঘটনা, প্রবণতা ও গুরুত্বপূর্ণ বিষয় অনুসন্ধান, সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি করা।

চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, সংগীত, ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোবিজ অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ তৈরি করা।

চলচ্চিত্র তারকা, অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী, প্রযোজক ও বিনোদন জগতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা।

সংবাদ সম্মেলন, চলচ্চিত্রের প্রিমিয়ার, শুটিং স্পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে সরাসরি উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করা।

টেলিভিশন সম্প্রচারের উপযোগী সংবাদ প্রতিবেদন, প্যাকেজ, সাক্ষাৎকার, লাইভ রিপোর্ট ও বিশেষ প্রতিবেদন তৈরি করা।

বিনোদন-বিষয়ক অনুসন্ধানী ও ফিচারধর্মী প্রতিবেদন তৈরি এবং সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে কাজ করা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত বিনোদন-বিষয়ক তথ্য যাচাই করে সংবাদ উপযোগী কনটেন্ট তৈরি করা।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠটা, নিরপেক্ষতা, তথ্যের যথার্থতা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা।

সংবাদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

অন্যান্য যোগ্যতা

উচ্চারণ শুদ্ধ ও সাবলীল উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

বিনোদন জগত, চলচ্চিত্র, নাটক, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গন সম্পর্কে জ্ঞান।

বাংলা ভাষায় সাবলীলভাবে সংবাদ লেখা, উপস্থাপন ও যোগাযোগ দক্ষতা।

ইংরেজিতে দক্ষতা এবং আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের সংবাদ সম্পর্কে ধারণা।

ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলা ও সাক্ষাৎকার গ্রহণের সক্ষমতা।

ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ভালো ধারণা। 

সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে।

সৃজনশীল চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও পেশাদার আচরণ থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: মাল্টিমিডিয়া রিপোর্টারসহ ৩ পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ৩টি, বার্ষিক বেতন বৃদ্ধি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির নগদায়নসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন
 
আবেদনের সময়সীমা: ২২ নভেম্বর ২০২৬ 

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর