চাকরি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত ১১ পদে ৮১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে। পদগুলোতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীথরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা ১০ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
পদসংখ্যা: ৮১
ক্যাটাগরি: ১১
গ্রেড: ৯ম-১০ম
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি থেকে স্নাতকোত্তর (পদভেদে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর
চাকরির ধরন: সরকারি, স্থায়ী/অস্থায়ী
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা।
আরও পড়ুন: ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি
৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা।
৫ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা।
১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিদের জন্য সব পদের সার্ভিস ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা
আবেদন করতে এই লিংকে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ