চাকরি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
আড়ং অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। ৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা
কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ট্রাবলশুটিং এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান।
নেটওয়ার্কিংয়ের মৌলিক বিষয়সমূহ এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধানে সমক্য ধারণা।
অভিজ্ঞতা: ২-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: ৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৯ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ