সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
রেড ক্রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, ওয়াশ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ, ওয়াশ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা: পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি প্রচার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: ৩ জেলায় ফ্রেশারদের চাকরি দেবে কারিতাস এনজিও, এইচএসসি পাসেই আবেদন

বেতন: ৪৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: চট্টগ্রাম (ভাসান চর)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর