Dhaka Mail Logo

চাকরি

চীনে বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

চাকরি ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীন। দেশটির ডংহুয়া বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ (এসজিএস) নামের এই স্কলারশিপের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বীমার সুবিধা রয়েছে। পাশাপাশি থাকছে মাসিক উপবৃত্তির সুযোগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

স্কলারশিপের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ডংহুয়া ইউনিভার্সিটি, চীন

স্কলারশিপের নাম: সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ (এসজিএস)

শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি

সুবিধাসমূহ

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন সুবিধা ও চিকিৎসা বীমা।

স্নাতক পর্যায়ে মাসে ২ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।

স্নাতকোত্তর পর্যায়ে মাসে ৩ হাজার চীনা ইউয়ান উপবৃত্তি।

পিএইচডি পর্যায়ে মাসে ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

স্নাতক পর্যায়: আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। এক্ষেত্রে এসজিএসের আওতায় শুধু চীনা ভাষায় পরিচালিত প্রোগ্রামে আবেদন করা যাবে।

স্নাতকোত্তর পর্যায়: আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

আরও পড়ুন: সরকারিভাবে বিনামূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ

পিএইচডি পর্যায়: আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্টের ফটোকপি, স্কলারশিপের আবেদনপত্র, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র, শারীরিক পরীক্ষার মূল রেকর্ড, নন-ক্রিমিনাল রেকর্ডের মূল কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট, দুটি রেফারেন্স লেটার (প্রযোজ্য ক্ষেত্রে), রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য ক্ষেত্রে), ভাষা দক্ষতার সনদপত্র এবং আবেদন ফি জমার রেমিট্যান্স স্লিপ।

আবেদন ফি: ৮০০ চীনা ইউয়ান (অফেরতযোগ্য)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল ২০২৭

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ