বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকারিভাবে বিনামূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

সরকারিভাবে বিনামূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ
জার্মান ভাষা কোর্স বাংলাদেশ 2026

বিনামূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ দিচ্ছে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২। প্রতিষ্ঠানটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন জার্মান ভাষা (Level-A1 & A2) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচএসসি পাস এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা ৬ মাস মেয়াদী সান্ধ্যকালীন এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগ্রহীদের ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীকে জামানত বাবদ ৩,০০০ টাকা প্রদান করতে হবে। কোর্স সফলভাবে সম্পন্ন করলে প্রার্থীকে এই টাকা ফেরত দেওয়া হবে।

কোর্সের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা

কোর্সের নাম: জার্মান ভাষা (Level-A1 & A2)

আসন সংখ্যা: ৪০

কোর্সের মেয়াদ: ৬ মাস, সন্ধ্যাকালীন কোর্স

ক্লাস শুরু: ১৫ নভেম্বর ২০২৬

ক্লাসের সময়: প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার, বিকাল ৪:৩০-রাত ৮টা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি/সমমান

জামানত: ৩০০০ টাকা, কোর্স সফলভাবে সম্পন্ন করলে এই টাকা ফেরত দেওয়া হবে

ভর্তি পরীক্ষা: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা (লিখিত ও মৌখিক)

ফলাফল প্রকাশ: নোটিশ বোর্ড/ওয়েবসাইটে পাওয়া যাবে

আবেদন যেভাবে: অনলাইন

আরও পড়ুন: সাংবাদিকদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামের সুযোগ, ভাতা ৩৫,০০০

যোগাযোগের ঠিকানা: বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা

মোবাইল নম্বর: ০১৫২৪১৪১৪২৬, ০১৭১৬৮১১৯৬১ (অফিস চলাকালীন সময়)

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সঙ্গে এইচএসসি সনদ/মার্কশিট ও প্রশংসাপত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট (যদি থাকে), ২ কপি পাসপোর্ট সাইজের ছবির ফটোকপি যুক্ত করতে হবে।

এনএসডিএ-র দক্ষতা সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর