Dhaka Mail Logo

চাকরি

আজকের পত্রিকায় চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তবে এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা।

ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ এবং সিটিএ তৈরি করা।

মেটা বিজনেস স্যুট, ইউটিউব স্টুডিও এবং সংশ্লিষ্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং ও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা।

সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।

ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং অডিয়েন্সের আচরণ পর্যবেক্ষণ করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক 

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

অন্যান্য যোগ্যতা

ফটোশপে দক্ষতা হতে হবে।

অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা।

সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: দৈনিক যুগান্তরে ২ পদে ৬ জনের চাকরি

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম 

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা

কর্মস্থল: বনশ্রী, ঢাকা

আবেদন যেভাবে: [career@ajkerpatrika.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬

এএ