দৈনিক যুগান্তর তাদের ডিজিটাল বিজনেস বিভাগে ২ পদে ৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি/ইন্টার্ন এবং এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা মার্কেটিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে এক্সিকিউটিভ পদের জন্য ডিজিটাল অ্যাড সেলসে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দৈনিক যুগান্তর
বিভাগ: ডিজিটাল বিজনেস
১. পদের নাম: ট্রেইনি/ইন্টার্ন
পদসংখ্যা: ৫ জন (সেলস, মার্কেটিং-ক্যাম্পেইন-ইভেন্ট প্ল্যান)
ইন্টার্নশিপের মেয়াদ: ৩-৬ মাস, পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে
বয়স: ২০-২৪ বছর
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
২. পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১
বয়সসীমা: ২৫-৩০ বছর
অভিজ্ঞতা: ডিজিটাল অ্যাড সেলসে ১-২ বছর
দায়িত্বসমূহ
বিজনেস প্রোপোজাল, প্রজেকশন ও সেলস রিপোর্ট প্রস্তুত করা।
ডিজিটাল ক্যাম্পেইন পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং।
নতুন ক্লায়েন্ট ও ডিজিটাল অ্যাডসের সুযোগ তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/মার্কেটিংয়ে স্নাতক/স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
কমিউনিকেশন ও প্রজেকশন স্কিল।
ডিজিটাল মার্কেটিংয়ে ধারণা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ইন্টার্নশিপ/ফুল টাইম
আরও পড়ুন: ৫ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক সমকাল
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬
নির্দেশনা
আবেদনের আগে খেয়াল করুন, এটি কোনো মিডিয়া বায়িং কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নয়।
এএ




