Dhaka Mail Logo

চাকরি

৫ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক সমকাল

চাকরি ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

দৈনিক সমকাল ৫ পদে সাংবাদিক ও সংবাদকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহ-সম্পাদক, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, প্রযোজক এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ৩ নভেম্বরের মধ্যে ই-মেইল বা সরাসরি আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: দৈনিক সমকাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

১. পদের নাম: সহ-সম্পাদক 

বিভাগ: অনলাইন সেন্ট্রাল ডেস্ক, খেলা ও বিনোদন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

সংবাদ প্রতিবেদন ও ফিচার লেখা, সম্পাদনা, পুনর্লিখন ও শিরোনাম তৈরিতে দক্ষতা

রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভালো ধারণা

ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও সম্পাদনায় পারদর্শিতা

তথ্য যাচাই ও নিখুঁতভাবে সংবাদ প্রকাশের সক্ষমতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

ই-মেইল: [job1.samakal@gmail.com]

২. পদের নাম: সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটক পরিচালনায় পারদর্শী।0

ফেসবুক, ইউটিউবের অ্যালগরিদম, কনটেন্ট ডিস্ট্রিবিউশন ও অডিয়েন্স গ্রোথ কৌশল সম্পর্কে ভালো ধারণা।

সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকস, রিচ, এনগেজমেন্ট, ওয়াচ টাইম ও অডিয়েন্স রিটেনশন বিশ্লেষণের দক্ষতা।

প্ল্যাটফর্ম উপযোগী পোস্ট, ক্যাপশন, ভিডিও ও রিলস তৈরির দক্ষতা।

সোশ্যাল মিডিয়ায় কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো ধারণা।

ট্রেন্ড বিশ্লেষণ, কনটেন্ট পরিকল্পনা ও কমেন্ট মডারেশনে সক্ষমতা।

অভিজ্ঞতা: ৩ বছর

ই-মেইল: [job2.samakal@gmail.com]

৩. পদের নাম: এসইও স্পেশালিস্ট

অন্যান্য যোগ্যতা

রিপোর্ট দ্রুত XML Sitemap, News Sitemap, Canonical Tag ও Structured Data সম্পর্কে বাস্তব জ্ঞান।

কিওয়ার্ড রিসার্চ, নিউজ এসইও, অন-পেজ ও টেকনিক্যাল এসইওতে দক্ষতা।

Google Search Console-এর Indexing, Crawl ও অন্যান্য Technical SEO সমস্যা শনাক্ত ও সমাধানের অভিজ্ঞতা।

Google News ও Google Discover-এর অপটিমাইজেশন এবং পারফরম্যান্স বিশ্লেষণের সক্ষমতা।

সার্চ ট্রেন্ড, পাঠকের আগ্রহ ও কনটেন্ট পারফরম্যান্স বিশ্লেষণে দক্ষতা।

ডেটা বিশ্লেষণ করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোয় পারদর্শী।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৩ বছর

ই-মেইল: [job3.samakal@gmail.com]

৪. পদের নাম: প্রযোজক

অন্যান্য যোগ্যতা

অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন অথবা মাল্টিমিডিয়া বিভাগে প্রযোজক হিসেবে ৪-৫ বছর কাজের অভিজ্ঞতা।

ভিডিও কনটেন্ট পরিকল্পনা, স্ক্রিপ্ট লেখা ও সম্পাদনায় দক্ষতা।

ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির বাস্তব অভিজ্ঞতা।

ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শিতা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর

ই-মেইল: [job44.samakal@gmail.com]

৫. পদের নাম: মাল্টিমিডিয়া জার্নালিস্ট

অন্যান্য যোগ্যতা

সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি।

ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শী।

আরও পড়ুন: গ্লোবাল টেলিভিশনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাও

সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৩ বছর

ই-মেইল: [job55.samakal@gmail.com]

সরাসরি যোগাযোগের ঠিকানা: টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: ঢাকা

আবেদনের সময়সীমা: ৩ নভেম্বর ২০২৬

এএ