গ্লোবাল টেলিভিশন তাদের অনুষ্ঠান বিভাগে সহকারী প্রযোজক পদে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। ৩ মাস মেয়াদে এই ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ চলাকালে ভাতা প্রদান এবং শেষে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীরা ৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গ্লোবাল টেলিভিশন
পদের নাম: সহকারী প্রযোজক
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
অনুষ্ঠান পরিকল্পনা এবং স্ক্রিপ্ট রাইটিং।
লাইভ মিউজিক্যাল শো, টক শো ও রান্নার অনুষ্ঠানসহ একাধিক অনুষ্ঠানের প্রোডাকশন টিমে সরাসরি কাজ দেখার সুযোগ।
শিল্পী ও অতিথিদের সঙ্গে সার্বিক সমন্বয় সাধন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা
কম্পিউটার চালনায় (বাংলা ও ইংরেজি টাইপিং এবং এমএস এক্সেল) দক্ষতা।
গণমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েশনের প্রতি গভীর আগ্রহ থাকতে হবে।
অভিজ্ঞতা: উল্লেখ নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
চাকরির ধরন: বেসরকারী, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩ মাস, পরবর্তীতে স্থায়ী নিয়োগের সুযোগ রয়েছে
ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬
এএ




