Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিকদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামের সুযোগ, ভাতা ৩৫,০০০

চাকরি ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

সাংবাদিকদের মেন্টরশিপের সুযোগ দিচ্ছে মিডিয়া রিসোর্স ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। অনুসন্ধানে মানুষ নামক ৪ দিনের এই আবাসিক প্রশিক্ষণে মোট ১২ সাংবাদিককে সুযোগ দেওয়া হবে। রয়েছে ৩৫ হাজার টাকা ফেলোশিপের সুবিধাও। এই আয়োজনে সাংবাদিকদের কীভাবে সংবাদমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে দুর্নীতি ও অনিয়মের মানবিক প্রভাব তুলে ধরতে হয় সেসব কৌশল শেখানো হবে। ঢাকা ও ঢাকার বাইরে কর্মরত জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

মেন্টরশিপের নাম ও বিবরণ

Picture

প্রতিষ্ঠান: মিডিয়া রিসোর্স ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)

মেন্টরশিপের নাম: অনুসন্ধানে মানুষ

মেন্টরশিপের মেয়াদ: ৪ দিন

আসনসংখ্যা: ১২

মেন্টরশিপে যা যা থাকছে

মেন্টরশিপের অধীনে ৪ দিনের একটি আবাসিক  প্রশিক্ষণ  অনুষ্ঠিত হবে।

নির্বাচিত সাংবাদিকরা প্রশিক্ষণপর্বে নিজ নিজ অনুসন্ধানী প্রতিবেদনের ধারণা থেকে স্টোরি পিচ তৈরি করবেন এবং প্রশিক্ষণ শেষে নিজ নিজ সম্পাদক/নিউজরুম ম্যানেজারের অনুমোদন নিয়ে তা জমা দিতে হবে।  

পরিকল্পনা চূড়ান্ত করে অনুমোদনের পর সাংবাদিকরা নির্ধারিত মেন্টরদের নিবিড় তত্ত্বাবধানে তাদের অনুসন্ধান চালিয়ে যাবেন এবং দুই মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রকাশ/প্রচারের জন্য নিজ নিউজরুমে জমা দিতে হবে।

প্রয়োজনীয় গবেষণা, মাঠপর্যায়ে যাওয়া-আসা ও আবাসনসহ আনুষঙ্গিক খরচ বাবদ জনপ্রতি ৩৫ হাজার টাকা প্রদান করা হবে। এর অতিরিক্ত খরচ হলে প্রয়োজনীয় বিল/ভাউচার জমা দিলে তা পরিশোধ করা হবে। প্রাথমিকভাবে অনুসন্ধানের এই খরচ রিপোর্টার বা তার প্রতিষ্ঠান বহন করবে। প্রতিবেদন জমা দেওয়ার পরে এমআরডিআই তা রিপোর্টারের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

ভাতা: ৩৫,০০০ টাকা

আবেদন যেভাবে: ই-মেইল

আরও পড়ুন: গ্লোবাল টেলিভিশনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাও

মেন্টরশিপে আবেদনের জন্য নিজ প্রতিষ্ঠানের এডিটর/হেড অব নিউজ/সিএনই-এর অনুমোদনপত্রসহ এমআরডিআই-এর নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে ই-মেইল করতে হবে। 

ই-মেইল ঠিকানা: [mentorship@mrdibd.org] 

যোগাযোগ নম্বর: ০১৫২১৩২২২৫৫

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীর পাঠানো স্টোরির ধারণা, নতুনত্ব এবং অভিজ্ঞতা বিবেচনা করে মেন্টরশিপের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন প্রক্রিয়ায় এমআরডিআই-এর সিদ্ধান্তই চূড়ান্ত।

আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ