চাকরি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের শূন্য পদগুলোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রটোকল সহকারী, কম্পিউটার অপারেটরসহ ৪ ক্যাটাগরির পদে এই নিয়োগ হবে। এই পদে সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি এবং সৌদি নাগরিকেরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের ১২ নভেম্বর বিকাল ৪টার মধ্যে ই-মেইল বা সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব
১. পদের নাম: প্রটোকল সহকারী
পদসংখ্যা: ১
বেতন: ৪৪২৫–৬৮৭৫ (সৌদি রিয়াল)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার
পদসংখ্যা: ১
বেতন: ৪৪২৫-৬৮৭৫ (সৌদি রিয়াল)
৩. পদের নাম: কেয়ারটেকার কাম নাইট গার্ড
পদসংখ্যা: ১
বেতন: ২৮১৫-৫০৯০ (সৌদি রিয়াল)
৪. পদের নাম: ড্রাইভার/গাড়িচালক
পদসংখ্যা: ২
বেতন: ৩২৫০-৫৫২৫ (সৌদি রিয়াল)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি-স্নাতক (পদভেদে)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর, ১২ নভেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ঢাকা কর কমিশনারের কার্যালয়ে ৯ পদে ৩৮ জনের চাকরি
আবেদনের যেভাবে: ই-মেইল/সরাসরি
ই-মেইল ঠিকানা: [missionhajj@gmail.com]
আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা
নির্দেশনা
২০২৫ সালের ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ