কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা
পদসংখ্যা: ৩৮
ক্যাটাগরি: ৯
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক (পদভেদে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ অক্টোবর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, অস্থায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১-৬ নং পদের জন্য ১১২ টাকা।
আরও পড়ুন: এসএসসি পাসে ৩৯৩ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৭-৯ নং পদের জন্য ৫৬ টাকা।
আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




