চাকরি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ৪ বিষয়ে ইন হাউস লেকচারার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সাইকোলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইকোনমিক্স এবং বিবিএ (অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম ও ফাইন্যান্স) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ১ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), ভাটিয়ারী, চট্টগ্রাম
পদসংখ্যা: নির্ধারিত নয়
পদের নাম: ইন হাউস লেকচারার
বিভাগ: সাইকোলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইকোনমিক্স, বিবিএ (অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ফাইন্যান্স)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর, উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ২৫ থাকতে হবে।
অভিজ্ঞতা: শিক্ষকতা পেশায় অভিজ্ঞ অথবা এমফিল/পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: সরকারি, চুক্তিভিত্তিক
বেতন: ৪০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: মূল বেতনের অর্ধেক হারে দুটি উৎসব (ঈদুল ফিতর/ঈদুল আজহার ) ভাতা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [gsoednbma@gmail.com]
নির্বাচনী পরীক্ষা: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯টা
স্থান: বাংলাদেশ মিলিটারি একাডেমি
প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিট।
আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৬
আরও পড়ুন: ঢাকা কর কমিশনারের কার্যালয়ে ৯ পদে ৩৮ জনের চাকরি
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
নির্দেশনা
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র/উপাদানসমূহ সাথে আনার জন্য অনুরোধ করা হচ্ছে:
নিজের বিষয়ের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডেমোনেস্ট্রেশন ক্লাসে ব্যবহার করা যাবে (শুধুমাত্র ইন-হাউস লেকচারারদের জন্য)।
সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্বাচিত প্রার্থীদের যত দ্রুত সম্ভব যোগদান করতে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ