Dhaka Mail Logo

চাকরি

লাখ টাকা বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

চাকরি ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের মাসে ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। আগ্রহীরা ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক 

বেতন: ১,২৮,৫৬৬ টাকা

আরও পড়ুন: সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং অন্যান্য সুবিধাদি; যেমন—স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

কর্মস্থল: কক্সবাজার

আবেদন যেভাবে: অনলাইন
 
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ