রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার
সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সাজেদা ফাউন্ডেশন ফিল্ড অফিসার পদে ২০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে নারী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতরা বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। আগ্রহীদের ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: ২০০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ফ্রেশাররা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার

বয়সসীমা: ২৪-৩৬ বছর

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি, লাগবে স্নাতক

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ২২,৫০০-২৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল সুবিধা

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর