চাকরি ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
আকিজ গ্রুপ আইটি সাপোর্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রিভিলেজ লিভ (ছুটির সুবিধা), হাসপাতালে ভর্তিকালীন সহায়তা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগ: আইটি সাপোর্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা, সিসিটিভি (CCTV), বায়োমেট্রিক ডিভাইস এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২০-২৫ বছর
আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন, পাবেন ভাতা ও বিক্রয় কমিশন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রিভিলেজ লিভ (ছুটির সুবিধা), হাসপাতালে ভর্তিকালীন সহায়তা।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ