বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এইচএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন, পাবেন ভাতা ও বিক্রয় কমিশন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন, পাবেন ভাতা ও বিক্রয় কমিশন
ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন ছাড়াও মোবাইল বিল, বিক্রয় কমিশন, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ১০  

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: সাব-ডিলার আউটলেট কাভারেজ ও সেলস অর্ডার নিশ্চিতে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮-৩০ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আকিজ বশির গ্রুপে চাকরি

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বিক্রয় কমিশন, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন
 
আবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর