চাকরি ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসিয়াল ফর ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসিয়াল ফর ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রশাসন, ব্যাংকিং হিসাব, আর্থিক প্রতিবেদন, কর সংক্রান্ত বিষয়, ভ্যাট, বেতন ব্যবস্থাপনা, মূলধন পরিকল্পনা বা নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন তৈরিতে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ৮ কমিউনিটি হাসপাতালে চাকরির সুযোগ
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ