সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ৮ কমিউনিটি হাসপাতালে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ৮ কমিউনিটি হাসপাতালে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালসমূহে সহকারী অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. প্রতিষ্ঠানের নাম: হাসপাতালের নাম: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ এবং মাদারীপুর লি:

পদের নাম: সহকারী অফিসার

গ্রেড: ৩

বিভাগ: প্রশাসন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/সম্মান

২. প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর এবং নওগাঁ লি:

পদের নাম: সহকারী অফিসার

গ্রেড: ৩

বিভাগ: হিসাব

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর/স্নাতক/সম্মান 

৩. প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর এবং নওগাঁ লি:

পদের নাম: সহকারী অফিসার

গ্রেড: ৩ 

বিভাগ: রিসেপশন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর,  ৩০ অক্টোবর ২০২৬ তারিখে

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ১৫,৮০৫ টাকা

আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৬ 

আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬

নির্দেশনা

শুধু বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

পাসপোর্ট সাইজের সদ্য তোলা প্রফেশনাল ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে।

কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যেকোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর