চাকরি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
কর্মক্ষেত্রে সাফল্য শুধু কাজের দক্ষতায় নয়, সহকর্মীদের সঙ্গে আচরণেও প্রকাশ পায়। নিজের অজান্তে কিছু আচরণ অফিসের পরিবেশ ও পেশাগত সম্পর্কের ক্ষতি করতে পারে। আপনার আচরণেও এমন প্রবণতা আছে কি না তা বুঝতে মিলিয়ে নিন নিচের লক্ষণগুলো-
নিজেকে সঠিক মনে করা ও কৃতিত্ব কেড়ে নেওয়া

দলগত কোনো কাজে সাফল্য এলে তার পুরো কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করা। তবে কোনো ভুল হলে তার দায় সহকর্মীদের ওপর চাপানো একটি বড় টক্সিক লক্ষণ। অন্যদের ভালো আইডিয়াগুলোকে গ্রহণ না করে সবসময় নিজেকে সেরা ভাবার প্রবণতাও কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট করে।
গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারা
ম্যানেজার বা সহকর্মী কোনো ভুল ধরলে তা ইতিবাচকভাবে না নেওয়া। এর পরিবর্তে নিয়ে রেগে যাওয়া, সেটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরা কিংবা ডিফেন্সিভ হয়ে পড়া ভালো কর্মীর লক্ষণ নয়।
পরনিন্দা ও পরচর্চায় লিপ্ত থাকা
অফিসে কাজের ফাঁকে আড্ডা দেওয়া স্বাভাবিক। তবে সেই আড্ডায় যদি নিয়মিত সহকর্মীদের সমালোচনা কিংবা কাউকে হেয় করা হয়, তবে নিঃসন্দেহে তা টক্সিক আচরণ। এই আচরণ দলের মধ্যকার পারস্পরিক বিশ্বাস নষ্ট করে।
অতিরিক্ত তোষামোদ সংস্কৃতি
আরও পড়ুন: নতুন চাকরিতে জয়েন করার পর কী করবেন, কী করবেন না

ঊর্ধ্বতন কর্মকর্তার মন জোগাতে অতিরিক্ত তোষামোদ করা, ব্যক্তিগত সুবিধার জন্য দ্বিমুখী আচরণ করা কিংবা নিজের অবস্থান শক্ত করতে সহকর্মীকে হেয় করা টক্সিক আচরণের লক্ষণ।
টক্সিক কর্মীর আচরণে যে ক্ষতিগুলো হয়
এই ধরণের নেতিবাচক আচরণ অফিসের কর্মপরিবেশই নষ্ট করার পাশাপাশি যিনি এই আচরণগুলো করছেন তার নিজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে-
আরও পড়ুন: যেসব দক্ষতা চাকরির বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে আপনাকে
তোষামোদি বা চতুরতার কারণে শুরুতে কিছুটা সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা কোনো সুফল বয়ে আনে না। বরং কর্মক্ষেত্রে সবার বিশ্বাস হারান তারা।
এ ধরনের আচরণের কারণে সহকর্মীদের আস্থা কমে যেতে পারে, দলগত কাজে সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যারিয়ারের অগ্রগতিতে বাধা তৈরি হতে পারে।
অন্যের ক্ষতি করার চিন্তা, কর্মক্ষেত্রে ক্রমাগত দ্বন্দ্ব এবং নিজের আচরণ নিয়ে বিরোধের মধ্যে থাকা মানসিক চাপ বাড়াতে পারে। দীর্ঘদিনের এই চাপ ব্যক্তিগত সুস্থতা ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার উপায়
দীর্ঘস্থায়ী মানসিক চাপ শারীরিক সুস্থতায়ও প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে ঘুমের সমস্যা, ক্লান্তি বা হজমের অস্বস্তির সম্পর্ক থাকতে পারে। তবে এসব সমস্যার পেছনে একাধিক কারণ কাজ করতে পারে।

সমাধানের উপায়
কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে চতুরতা নয়, সবচেয়ে বেশি জরুরি সততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কর্মক্ষেত্রে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে এই বিষয়গুলো মেনে চলুন-
সহকর্মীদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের কাজকে সম্মান দিন ও প্রশংসা করুন।
কৃত্রিমতা বর্জন করে নিজের ভুলগুলো হাসিমুখে গ্রহণ করে সেগুলো সংশোধনের চেষ্টা করুন।
এএ