শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার উপায়

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার উপায়

চাকরির বাজারে টিকে থাকতে এখন শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা পরীক্ষার প্রস্তুতি নেওয়াই যথেষ্ট নয়। বর্তমান চাকরির বাজারে যোগাযোগ দক্ষতা, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার বা ডিজিটাল দক্ষতাসহ সফট স্কিলসকে বেশি প্রাধান্য দেওয়া হয়।

তাই পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল নেটওয়ার্কিং বাড়াতে এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং গড়তে হবে। পছন্দের পেশায় যারা যুক্ত আছেন তাদের সঙ্গে পেশাদার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতে হবে। এক্ষেত্রে লিংকডইন অন্যতম। 

22-successful-women-enterpreneurs-from-middle-east

তবে অনেকেই মনে করেন, এসব প্লাটফর্মে শুধু বন্ধু তালিকায় যুক্ত হওয়াটাই যোগাযোগ। শুধু যুক্ত হলেই হবে না। তাদের সঙ্গে অনলাইনে সামাজিকতা রক্ষা করে চলতে হবে। তাদের পোস্টে গঠনমূলক কমেন্ট করাসহ নির্দিষ্ট বিষয়ে মতামত চেয়ে তাদের পেশাগতভাবে মেসেজ করা যেতে পারে।

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

চাকরির জন্য দীর্ঘ ও কঠিন প্রস্তুতি নিতে গিয়ে অনেক চাকরিপ্রার্থীই হতাশ হয়ে পড়েন। একঘেয়েমি চলে আসা স্বাভাবিক হলেও হতাশ হওয়া যাবে না। নিজেকে চাঙা করে তুলতে পড়ার ফাঁকে ছোট ছোট বিরতি নিতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ঘুম ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাটাও জরুরি।

networking

চাকরি বাজারে লাখো প্রার্থীর ভিড়ে নিয়োগকর্তারা আপনাকেই কেন বেছে নেবেন- এই প্রশ্নের উত্তর নিজ যোগ্যতায় ফুটিয়ে তুলতে পারলেই আপনি এগিয়ে যাবেন। কেননা, নিয়োগকর্তারা আপনার মধ্যে তাদের প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমস্যাটির সমাধান খোঁজেন। আপনি কীভাবে সে সমস্যা সমাধানে কাজ করবেন তা তুলে ধরতে পারলেই ইন্টারভিউতে বাজিমাত করা সম্ভব।

আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা

তাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। নির্দিষ্ট পদটির জন্য আপনি কতটা যোগ্য তা তুলে ধরতে পারলেই চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে যাবেন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর