Dhaka Mail Logo

চাকরি

মাল্টিমিডিয়া জার্নালিস্ট, কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ দেবে চ্যানেল 24

চাকরি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

চ্যানেল 24 তাদের ডিজিটাল মিডিয়া, নিউজ বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে এই নিয়োগ হবে। সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ১৬ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: চ্যানেল 24

১. পদের নাম: মাল্টিমিডিয়া জার্নালিস্ট (এমএমজে)

বিভাগ: নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স/ডিজিটাল মিডিয়া

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর,

অন্যান্য যোগ্যতা

সংবাদ লেখা, প্রতিবেদন তৈরি এবং উপস্থাপনায় দক্ষ।

বাংলা ও ইংরেজি ভাষায় চমৎকার দক্ষতা।

সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে ধারণা।

টেলিভিশন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সংবাদ প্রতিবেদন তৈরি, ভিডিও ধারণ বা শুটিং ও প্রযোজনার সক্ষমতা।

মোবাইল জার্নালিজম (মোজো), ফটোগ্রাফি ও ভিডিও ধারণে বিশেষ দক্ষতা।

ভিডিও সম্পাদনায় প্রাথমিক থেকে উচ্চতর পর্যায়ের দক্ষতা থাকলে তা অগ্রাধিকার দেয়া হবে।

শর্টস ও রিলস ভিডিও, লাইভ আপডেট এবং ডিজিটাল-ফার্স্ট নিউজ কনটেন্ট তৈরির সক্ষমতা।

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা।

স্বতন্ত্রভাবে এবং নিউজরুমে দলগতভাবে কাজ করার সক্ষমতা।

চাপের মধ্যে কাজ করা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা।

প্রয়োজনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ শিফট-ভিত্তিক কাজ করার মানসিকতা।

২. পদের নাম: ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর

বিভাগ: ডিজিটাল মিডিয়া

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ইংরেজি, ডিজিটাল মিডিয়া বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর,

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজি ভাষায় চমৎকার দক্ষতা।

লেখালেখি, স্টোরি টেলিং এবং যোগাযোগ দক্ষতা।

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা।

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরির সক্ষমতা।

ভিডিও কনটেন্ট পরিকল্পনা, স্ক্রিপ্ট লেখা, শুটিং এবং প্রাথমিক ভিডিও এডিটিংয়ের জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ট্রেন্ডিং বিষয় এবং আধুনিক প্রজন্মের দর্শকদের আচরণ সম্পর্কে বোঝাপড়া।

শর্টস ভিডিও, রিলস, নিউজ এক্সপ্লেইনার এবং অন্যান্য আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট তৈরির সৃজনশীল মানসিকতা।

চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা।

প্রয়োজনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ শিফট-ভিত্তিক কাজ করার মানসিকতা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে চ্যানেল 24

কর্মস্থল: চ্যানেল 24 অফিস, তেজগাঁও, ঢাকা।

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ডাকযোগে বা ই-মেইলে

ডাক ঠিকানা: চ্যানেল 24, ৩৮৭ (দক্ষিণ), তেজগাঁও বা/এ, ঢাকা-১২০৮।

ই-মেইল ঠিকানা

১ নং পদের জন্য [web24@channel24bd.tv]

২ নং পদের জন্য [jobs24@channel24bd.tv]

আবেদনের সময় সিভির সঙ্গে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি যুক্ত করতে হবে এবং ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে

আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর ২০২৬

এএ