Dhaka Mail Logo

চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ইঞ্জিনিয়ার পদে চাকরি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইনস গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি দুটি উৎসব বোনাস, বিনামূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

১. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 

২. পদের নাম: জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: ২-৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: দুটি উৎসব বোনাস, বিনামূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: ই-মেইল 

ই-মেইল ঠিকানা: [engineeringjobs@usbair.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

এমআইকে/এএ