ইউএস-বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশপাশি প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার, জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
বিভাগ: নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি
অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা, হোটেলে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: সুইজারল্যান্ড দূতাবাসে ড্রাইভার নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
বেতন: ৩৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার, জীবন বিমাসহ অন্যান্য সুবিধা
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




