Dhaka Mail Logo

চাকরি

জাপানে বিনা খরচে পড়াশোনার সুযোগ

চাকরি ডেস্ক

০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এডিবি স্কলারশিপ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান। এডিবির সদস্য দেশের নাগরিকেরা ২ বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আওতায় জাপানের শীর্ষ বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব টোকিওতে পড়ার সুযোগ রয়েছে।

জাপান সরকার এডিবি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় প্রতিবছর ৩শ’র বেশি বৃত্তি দিয়ে থাকে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা ও সমুদ্র বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

সুবিধাসমূহ

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি।

মাসিক জীবনযাপন ও আবাসন ভাতা।

স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার জন্য ভাতা এবং প্রয়োজনীয় নির্দেশনামূলক উপকরণ।

থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদানের ব্যবস্থাও রয়েছে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, (আন্তর্জাতিক শিক্ষার্থী)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর, তবে সিনিয়র কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের প্রার্থীদের জন্য ৪৫ বছর 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

অন্যান্য যোগ্যতা

এডিবির সদস্য দেশের নাগরিক হতে হবে।

আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা

ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

ডিগ্রি শেষ করার পর নিজ দেশে ফিরে যেতে সম্মত হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আবেদন যেভাবে: অনলাইন

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদন ফরম, ফিল্ড অব স্টাডি ও গবেষণা পরিকল্পনা, অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতক সম্পন্নের সনদের অফিশিয়াল কপি এবং দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৭

নির্দেশনা

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ম গ্রেডে ৫ শিক্ষক নিয়োগ

আবেদনের ক্ষেত্রে সব শর্ত পূরণ করতে হবে।

পছন্দের সুপারভাইজার নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

২০২৭ সালের মে মাসে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এডিবি।

নির্বাচিত প্রার্থীদের সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ১ অক্টোবর ২০২৭ থেকে শুরু হওয়া ‘অটাম সেমিস্টারে’ ভর্তি হবেন।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ