ব্র্যাক ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি বিভাগে এই নিয়োগ হবে। প্রাথীকে অবশ্যই স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিও-তে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: কারিতাস বাংলাদেশে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: কক্সবাজার (সদর)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৮ অক্টোবর ২০২৬
এএ




