Dhaka Mail Logo

চাকরি

ব্রুনাইয়ে সরকারিভাবে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ

চাকরি ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আগ্রহীরা ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউনিটি ল্যান্ড এসডিএন বিএইচডি

১. পদের নাম: কাঠমিস্ত্রি

পদসংখ্যা: ২০

২. পদের নাম: নির্মাণশ্রমিক

পদসংখ্যা: ৭০

৩. পদের নাম: রাজমিস্ত্রি

পদসংখ্যা: ২০

৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ৫

৫. পদের নাম: ট্রাক ড্রাইভার

পদসংখ্যা: ২

৬. পদের নাম: ভারী যানবাহন চালক

পদসংখ্যা: ২

৭. পদের নাম: অপারেটর

পদসংখ্যা: ৪

৮. পদের নাম: প্লাম্বার

পদসংখ্যা: ১০

৯. পদের নাম: ওয়েল্ডার

পদসংখ্যা: ১৫

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২৫-৪৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ২ বছর, নবায়নযোগ্য

কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা

আরও পড়ুন: স্নাতক পাস ১০০ ফ্রেশারকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, বেতন ৪০,০০০

বেতন

১ থেকে ৩ নম্বর পদ: ২০ ডলার (২,৪৫৮.৮৫ টাকা)

৪ থেকে ৯ নম্বর পদ: ২২ ডলার (২,৭০৪.৭২ টাকা)

অন্যান্য সুবিধা: থাকার খরচ কোম্পানি বহন করবে, বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: ১০০ টাকা

অন্যান্য খরচ

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীদের ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন: ২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ এনজিও

আধা-দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা জমা দিতে হবে।

দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিক্যাল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬, বিকাল ৪টা

নির্দেশনা

নির্ধারিত সার্ভিস চোর্জের বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে।

নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, তাই কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ