রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্নাতক পাস ১০০ ফ্রেশারকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, বেতন ৪০,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2026
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেতন ৪০ হাজার টাকা বেতনের এই চাকরিতে স্নাতক বা স্নাতকোত্তর পাস ১০০ ফ্রেশারকে নিয়োগ দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: স্কয়ার গ্রুপে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেতন: ৪০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর