চাকরি ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম
গ্রিন টিভি ৭ বিভাগে ব্যুরো প্রধান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ শহরে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সাংবাদিকতায় ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীদের ১৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গ্রিন টিভি
পদের নাম: ব্যুরো প্রধান
আবেদনের যোগ্যতা
সাংবাদিকতায় ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।
জাতীয় পত্রিকা/টেলিভিশনে কমপক্ষে ৫ বছর
তথ্যপ্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ৩০-৪০
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
আরও পড়ুন: ভিওডি বাংলায় চাকরি, আবেদন করতে পারবেন যারা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ শহরে ব্যুরো প্রধান খুঁজছে।
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইলে ঠিকানা: [hr@greenbd.tv]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬
এএ