চাকরি ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জরুরি ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। একইসঙ্গে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা এবং লেখায় কমপক্ষে মাঝারি লেভের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে দক্ষ ও অভিজ্ঞদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের সময়সীমা ৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়মকানুন কঠোরভাবে মেনে ঢাকাসহ সারাদেশে দূতাবাসের গাড়ি চালানো।
প্রয়োজনের ভিত্তিতে মোটরসাইকেল, আর্মার্ড বা বুলেটপ্রুফ ভেহিকল চালাতে হবে।
এয়ারপোর্টে পিক-আপ ও ড্রপ-অফ করা।
নথি, পণ্য ইত্যাদি ডেলিভারি করা।
প্রয়োজনের ভিত্তিতে দূতাবাসকে সামগ্রিকভাবে অন্যান্য জরুরি সহায়তা প্রদান করতে হবে।
গাড়ির রক্ষণাবেক্ষণ
ব্যবহৃত গাড়ির ভেতর ও বাইরে প্রতিদিন পরিষ্কার করা।
গাড়ির যন্ত্রাংশ এবং কাগজপত্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী সময়মতো গাড়ি সার্ভিসিং করানো এবং তা সুপারভাইজারকে রিপোর্ট করা।
আরও পড়ুন: এসএসসি পাসেই ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২,২০০
কোনো ধরনের ক্ষতি, ত্রুটি বা সমস্যা দেখা দিলে তা সুপারভাইজার এবং/অথবা ওয়ার্কশপকে অবিলম্বে জানানো।
নির্ধারিত গাড়িতে প্রয়োজনীয় এক্সেসরিজ এবং পর্যাপ্ত পানি রয়েছে কি না তা পরীক্ষা করা।
ফিল্ড ট্রিপে যাওয়ার আগে গাড়ি ভালোভাবে পরীক্ষা করা এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা নিশ্চিত করা।
গাড়ির ট্যাংক অর্ধেক খালি হলে রিফুয়েলিং বা তেল নেওয়া।
অফিসিয়াল দায়িত্ব
প্রয়োজনের ভিত্তিতে অভ্যর্থনা বা রিসেপশনে সহায়তা করা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা এবং লেখায় কমপক্ষে মাঝারি লেভের দক্ষতা
অন্যান্য যোগ্যতা
ট্রাফিক নিয়ম সম্পর্কে ভালো ধারণা।
আরও পড়ুন: ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ১ লাখ ১৬,০০০
উদ্যোগী মনোভাব এবং সূক্ষ্ম বিষয়ের প্রতি মনোযোগ।
নির্ভরযোগ্য, সময়নিষ্ঠ ও সেবা প্রদানে আন্তরিক।
সহকর্মী, দর্শনার্থী ও অতিথিদের সাথে মার্জিত ও পেশাদার আচরণ।
রাস্তার জরুরি পরিস্থিতিতে ও মৌলিক রক্ষণাবেক্ষণে কারিগরি বিষয়ে ন্যূনতম জ্ঞান।
পেশাগত অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে
দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ বা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৬ মাস, পরিস্থিতি বিবেচনায় এই মেয়াদ বাড়ানো হতে পারে
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের সময়সীমা: ৮ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ