Dhaka Mail Logo

চাকরি

সংবাদকর্মী নিয়োগ দেবে দেশ টিভি

চাকরি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

দেশ টিভি তাদের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রোডাকশন বিভাগে সংবাদকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার/প্রডিউসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: দেশ টিভি

বিভাগ: প্রোডাকশন (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার/প্রডিউসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

শিরোনাম, ব্রেকিং নিউজ আপডেট এবং নিউজ রানডাউন প্রস্তুত ও সমন্বয় করা।

লাইভ এবং রেকর্ড করা নিউজ প্রোগ্রাম পরিচালনা ও তত্ত্বাবধান করা।

নিউজ এডিটর, রিপোর্টার, ভিডিও এডিটর, পিসিআর কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয়। 

লাইভ এবং রেকর্ড করা সম্প্রচারের সময় পিসিআর (প্রোডাকশন কন্ট্রোল রুম) অপারেশন মনিটর এবং পরিচালনা করা।

রিপোর্টার, করেসপন্ডেন্ট, অতিথি এবং ফিল্ড টিমের সঙ্গে নিরবচ্ছিন্ন লাইভ কানেক্টিভিটি নিশ্চিত করা।

আরও পড়ুন: সময়ের কণ্ঠস্বরে চাকরি, আবেদন করতে পারবেন যারা

সংবাদ কনটেন্টের মান, নির্ভুলতা এবং সময়মতো উপস্থাপন নিশ্চিত করা।

দক্ষতার সঙ্গে ব্রেকিং নিউজ পরিস্থিতি সামলানো এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সম্পাদকীয় ও প্রোডাকশন বিষয়ক সিদ্ধান্ত নেওয়া।

চ্যানেলের নীতিমালা, ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড এবং নিউজ রুমের প্রক্রিয়াগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করা।

বিশেষ সংবাদ কভারেজ, লাইভ ইভেন্ট এবং এক্সক্লুসিভ সম্প্রচার পরিকল্পনায় সহায়তা করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা

টেলিভিশন নিউজ প্রোডাকশন এবং নিউজরুম অপারেশন সম্পর্কে জ্ঞান। 

পিসিআর কন্ট্রোল এবং লাইভ ব্রডকাস্ট ম্যানেজমেন্টে দক্ষতা।

নিউজ ডিরেকশন এবং রানডাউন ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।

আরও পড়ুন: ব্রডকাস্ট জার্নালিস্ট নিয়োগ দেবে স্টার নিউজ

লাইভ কানেক্টিভিটি এবং ফিল্ড রিপোর্টিং অপারেশন সমন্বয় করার ক্ষমতা।

শক্তিশালী যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।

চাপের মুখে কাজ করার এবং ডেডলাইন মেনে চলার ক্ষমতা।

প্রয়োজন অনুযায়ী নাইট শিফট এবং ছুটির দিনসহ শিফটে কাজ করার মানসিকতা।

শক্তিশালী সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।

নিউজ প্রোডাকশন সফটওয়্যার এবং ব্রডকাস্ট সিস্টেমের জ্ঞান বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা

প্রডিউসার: কমপক্ষে ৫-৭ বছর

অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার: কমপক্ষে ৩-৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন, দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। 

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ