Dhaka Mail Logo

চাকরি

সাজেদা ফাউন্ডেশনে চাকরি, সুবিধাবঞ্চিতদের সুযোগ

চাকরি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

সাজেদা ফাউন্ডেশন তাদের সাজেদা মেন্টাল হেলথ প্রোগ্রামের (এসএমএইচপি) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম লিড পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে  হবে। একইসঙ্গে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সুবিধাবঞ্চিতদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহীরা ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

বিভাগ: মেন্টাল হেলথ

পদের নাম: প্রোগ্রাম লিড

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

প্রোগ্রাম ডিজাইন, প্রপোজাল ডেভেলপমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন এবং কন্ট্রাক্ট (ফান্ড, গ্রান্টস) ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান।

জাতীয় ও আঞ্চলিক সমন্বয়, নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব।

প্রজেক্ট/প্রপোজাল ডিজাইন ও ডেভেলপমেন্টে নেতৃত্ব দেওয়া।

দেশের ও আঞ্চলিক প্রেক্ষাপটের মধ্যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ

প্রকল্পের গুণমান ও জবাবদিহিতা মনিটর করা।

মানসিক স্বাস্থ্য গবেষণার ডিজাইন ও পরিচালনায় কারিগরি সহায়তা ও সুপারভিশন প্রদান করা।

শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর, এমফিল বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

চমৎকার আন্তঃব্যক্তিগত ও টিমের পরিচালনার দক্ষতা থাকতে হবে।

টিম ম্যানেজমেন্ট এবং সুপারভিশন, এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মীদের ক্যাপাসিটি বিল্ডিং/কোচিংয়ের দক্ষতা।

গোপনীয়তা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়ে ভালো ধারণা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৮ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে ৩৫ জনকে চাকরি দেবে পদক্ষেপ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: হেড অফিস, গুলশান ১

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ