Dhaka Mail Logo

চাকরি

৬৪ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে ডেইলি অবজার্ভার

চাকরি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

ডেইলি অবজার্ভার দেশের ৬৪ জেলায় প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। এছাড়া এই পদে ডেইলি অবজার্ভারের প্রিন্ট বিভাগে যারা কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন। আগ্রহীদেরে ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

801081790_2497640360718908_4541607316831755073_n

প্রতিষ্ঠানের নাম: ডেইলি অবজার্ভার

পদের নাম: জেলা প্রতিনিধি

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা: অনলাইন ও মাল্টিমিডিয়ায় দ্রুত ব্রেকিং নিউজ, স্পেশাল নিউজ, স্পেশাল ভিডিও নিউজ এবং ফেসবুক লাইভ করার মতো যোগ্যতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: গ্লোবাল টেলিভিশনে রিপোর্টারসহ ৪ পদে নিয়োগ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল/ হোয়াটসঅ্যাপ

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং সিভির সঙ্গে সদ্য তোলা ছবি যুক্ত করে দিতে হবে।

ই-মেইল ঠিকানা: [multimedia.observerbd@gmail.com]

হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০ ১৫৫০ ৭০৭২৯৬

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬

এএ